শিক্ষা

ডাকসু বর্জন করলাম: উমামা ফাতেমা

উমামা ফাতেমা হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে অন্যান্য মানুষ ও গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

উমামা ফাতেমা একটি পিঁপড়া পোশাক পরা, হাসিমুখে দাঁড়িয়ে থাকা ছবি, যা ডাকসু বর্জন বিষয়ক পোস্টের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম।

তিনি যখন পোস্টটি দেন তখন সময় রাত ৩টা ২৪ মিনিট।

পোস্টে তিনি আরও লেখেন, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।

এরআগে তিনি রাত ২টা ৩০ মিনিটে আরেক পোস্টে বলেন, ‘চলিতেছে সার্কাস। কে কে দেখতেছেন?!’

এর আগে পৃথক এক পোস্টে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। ’

রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়।

ছয় বছর পর অনুষ্ঠিত হলো মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ঢাবির আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিষয়:উমামা ফাতেমা ডাকসু নির্বাচন ২০২৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…