ডাকসুর নির্বাচনী প্রচারের বাইরে আলোচনায় চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি দাবি করেছে ছাত্রদল ও অন্যরা। দলীয়করণ ও বি-রাজনীতিকরণমুক্ত একাডেমিক ক্যাম্পাস, নারীবান্ধব ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাসসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ইশতেহার ঘোষণা করেছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল।






