আন্তর্জাতিক

থাইল্যান্ডের গুহা থেকে বেঁচে ফেরা এক কিশোরের মৃত্যু

বাংলাদেশের শিশু ফুটবলাররা ও তাদের কোচের সঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের শিশু ফুটবলাররা তাদের কোচের সঙ্গে হাসিমুখে ছবি, যা দেশের ফুটবল উন্নয়নের প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৮ সালে থাইল্যান্ডের এক গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোরের একজন ডুয়াংপেচ প্রমথেপ যুক্তরাজ্যে মারা গিয়েছে। তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গভীর আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) চিয়াং রাইয়ের ওয়াট দোই ওয়াও মন্দিরের পক্ষ থেকে ডুয়াংপেচ এর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়।

গেল বছর লিসেস্টারের ব্রুক হাউস কলেজ ফুটবল একাডেমিতে ভর্তি হয় ডুয়াংপেচ, তখন তার বয়স ছিল ১৭ বছর। ডুয়াংপেচ থাই ছেলেদের ওই ফুটবল দলের অধিনায়ক ছিলেন।

২৩ জুন ২০১৮ সালে থাম লুয়াং গুহায় প্রবেশ করেছিল এবং পরে বন্যার পানিতে আটকা পড়েছিল। চিয়াং রাই প্রদেশে অন্বেষণ করার সময় দুই সপ্তাহ তারা আটকা পড়েছিল। আটকা পড়া বাকি সদস্যদের বয়স ১১ থেকে ১৬ এর মধ্যে ছিল। তখন ডুয়াংপেচ এর বয়স ছিল ১৩ বছর।

দুই সপ্তাহ আটকা থাকার পর ১০০ জন ডুবুরীর উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে। এই ঘটনা তখন সারাবিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এই ঘটনার ওপর বই এবং সিনেমা তৈরি করা হয়।

বিষয়:থাম লুয়াং গুহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…