চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ঘরে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৩
অপরাধ, বাংলাদেশ
A A
আগুন দেওয়া টিনের ঘর (বামে), পুড়ে যাওয়া ঘরের টিনের চাল (ডানে)

আগুন দেওয়া টিনের ঘর (বামে), পুড়ে যাওয়া ঘরের টিনের চাল (ডানে)

বরগুনায় বরিশাল জেলা পুলিশের ধর্ষণ মামলায় বরখাস্ত হওয়া কনস্টেবল কাওছার শিকদারকে ডিবি পুলিশ সদস্যরা গাঁজাসহ আটক করায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে নিজ ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন তার বড় ভাই ফেরদৌস সিকদার বাবু।

গত শনিবার ১১ ফেব্রুয়ারি বেলা ১টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ডিবি পুলিশ বলছে, মো. ফেরদৌস হোসেন বাবু ওরফে সীমান্ত বাবু ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার তার ছোট ভাই কাওছারকে ছাড়াতে না পেরে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ফেসবুক লাইভে এসে বরগুনা ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে পুলিশের ভাবমূর্তি নষ্ট করেন। তিনি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য নিজের ঘরে বারান্দার টিনের চালের উপর শুকনা খরকুটায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। তিনি শুধুমাত্র নিজেকে ভাইরাল করার জন্যই এই ঘটনার সূত্রপাত ঘটান।

নারী কেলেঙ্কারিতে বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাওছার সিকদার সাময়িক বরখাস্ত হন

কাওছার পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। তিনি পুলিশ হাসপাতাল বরিশালে কর্মরত ছিল। নারী নির্যাতনের অভিযোগে কাওছার দুই মাস সাতদিন জেল খাটেন। গত বছরের ২৫ আগস্ট তাকে পুলিশ চাকরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ফেসবুক লাইভে আসা সীমান্ত বাবু বিজিবি’র সদস্য ছিলেন। তিনি বিজিবি থেকে কমপক্ষে পাঁচ ছয় বছর আগে চাকরিচ্যুত হন।

পুলিশ সূত্র বলছে, বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ কাওছার সিকদার নামের এক ব্যক্তিকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাওসারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনস্টেবলফেসবুকবরগুনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্মেন্টস শ্রমিককে হত্যার রহস্য উৎঘাটন করেছে র‌্যাব

পরবর্তী

নাইকো দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

পরবর্তী

নাইকো দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

ভালোবাসা দিবসে নগদের ব্যতিক্রমধর্মী আয়োজন

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT