চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম বুকিংয়ে বাজিমাত করছে ‘বর্ডার ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

সানি দেওল, বরুণ ধাওয়ান এবং আহান শেঠি অভিনীত ছবি ‘বর্ডার ২’ এর অগ্রিম বুকিং শুরু হয়েছে। মুক্তির প্রথম দিনের জন্য ছবিটি কত আয় করতে পারে তা নিয়ে বাণিজ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যেই হিসেব নিকেশ শুরু করেছেন।

সিনেমাটির আয়ের পরিসংখ্যান প্রকাশ করা প্ল্যাটফর্ম একাডেমিক এন্টারটেইনমেন্ট একটি প্রতিবেদনে সর্বশেষ আয়ের পরিসংখ্যান দিয়েছে। ছবিটি ২ডি এবং ডলবি সিনেস্ক্রিনেও মুক্তি পাচ্ছে। এই ছবিটিকে ১৯৯৭ সালের বর্ডারের সঙ্গে তুলনা করা খুবই স্বাভাবিক, তাই সিনেমাটিকে সবার আগে দর্শকের মন জয় করতে হবে। আর লোকমুখে পজিটিভ রিভিউ ছড়িয়ে পড়লেই, ব্যবসার গাড়ি চলবে তড়তড়িয়ে।

প্রতিবেদন অনুসারে, ছবিটি ব্লক আসন নিয়ে ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই ৫.৮৪ কোটি টাকা আয় করেছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ছবিটি প্রথম দিনে ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করতে পারে এবং সব ঠিকঠাক থাকলে ছবিটির সংগ্রহ প্রায় ৭০০ কোটি টাকা হতে পারে।

ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে ‘বর্ডার ২’নিয়ে। ছবিতে বরুণ ধাওয়ানের অ্যাকশনের পাশাপাশি, সানি দেওলের সংলাপও বেশ আলোচনায়। ছবির ট্রেলার নিয়ে পুরনো ছবিটির মতোই উত্তেজিত দর্শকরা।

ভক্তরা দীর্ঘদিন ধরেই বর্ডারের সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন, তাই ধারণা করা হচ্ছে ছবিটি বক্স অফিসে বেশ মোটা অঙ্কের আয়ই করতে পারে। একটি সুবিধাও রয়েছে যে এই মুহূর্তে এই ছবিটিকে বক্স অফিসে টক্কর দেওয়ার মতো কোনো কঠিন প্রতিযোগিতা নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহান শেঠিবরুণ ধাওয়ানবর্ডার ২সানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কবে শেষ, সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও সদস্যদেশগুলো

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

৬ এপ্রিলের মধ্যে চুক্তি চান ট্রাম্প, কিছু বিষয়ে একমত ইরান

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT