চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের লুক দেখে ভক্তের মন্তব্য ‘সব উড়ে যাবে’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

দাউ দাউ পুড়ছে নগর। পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার! আর রক্তেমাখা বিলাসবহুল গাড়ির উপর পিস্তল হাতে সুপারস্টার শাকিব খান! কারো উদ্দেশে যেন তিনি বলছেন ‘খামোশ’!

এমন আবহই ফুটে উঠেছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘বরবাদ’-এর মোশন পোস্টারে!

মঙ্গলবারই নির্মাতা মেহেদী হাসান হৃদয় ঘোষণা করেন, বুধবার দুপুরে আসছে তার নির্মিত প্রথম সিনেমা ‘বরবাদ’-এর ফার্স্টলুক! এরপর থেকেই শাকিবভক্তরা অপেক্ষায় ছিলেন, কখন প্রিয় নায়ককে নতুন ছবিতে ভিন্ন লুকে দেখবেন! কিন্তু এমন দুর্ধর্ষ লুকে যে প্রিয় নায়ককে দেখবেন, সেটা বোধহয় প্রত্যাশা করেননি কেউই!

আর তাইতো নিজেদের মুগ্ধতার ছাপ রেখে যাচ্ছেন শাকিবের শেয়ার করা ‘বরবাদ’-এর মোশন পোস্টারের মন্তব্যের ঘরে! বাংলা সিনেমায় এরআগে যে নৃশংসতা কেউ দেখায়নি, তেমনটাই যে এই সিনেমায় দেখাতে চলেছেন নির্মাতা, তার নমুনা এই ফার্স্টলুক মোশন পোস্টারে তুলে ধরেছেন!

মোশন পোস্টারটি শেয়ার করার কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে গেছে অন্তর্জালে। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজেও শেয়ার হচ্ছে দেদারসে! এদিকে শাকিবের অফিশিয়াল পেজে মোশন পোস্টারে এরইমধ্যে মন্তব্য করেছেন কয়েক হাজার শাকিব ভক্ত!

একজন লিখেছেন, এই লুকে সব উড়ে যাবে! অন্যআরেকজন লিখেছেন, বাংলা সিনেমায় এমন দুর্ধর্ষ লুক দেখবো তা ভাবিনি। কয়েস আহমদ লিখেছেন, আগুন বস! সেলিম লিখেছেন, ‘কী দেখলাম রে ভাই! ফুললি ভায়োলেন্স লোডেড!’ রাহাত লিখেছেন, ‘বাংলা সিনেমায় এখন পর্যন্ত সেরা মোশন পোস্টার এটি’। এরকম আরো অসংখ্য মন্তব্য আসছে প্রতি মিনিটে!

Reneta

‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল ২০ অক্টোবর। মুম্বাইতে এ ছবির বেশীরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। তবে ‘বরবাদ’ সংশ্লিষ্ট কেউ ছবির কোনো দৃশ্য বা শিল্পীদের লুক যেন ফাঁস না হয় এ জন্য শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করেন। এ কারণে ‘বরবাদ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে!

এর আগে নাটক বানালেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন হৃদয়। তিনি জানান, প্রথম ছবি হওয়ায় তার উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি ছিল না। তিনি বলেন, আমি আগে কাজটি ঠিকভাবে করতে চেয়েছি, এজন্য শুটিংয়ের শুরু থেকে টুঁ শব্দ করিনি। বরবাদ-এর জন্য নেপথ্যে একটি বেস্ট টিম কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু শুটিং হয়েছে সবাই হ্যাপি।

রিয়েল এনার্জি প্রডাকশনের প্রযোজনায় ‘বরবাদ’ হতে যাচ্ছে ভায়োলেন্স অ্যাকশন ধাঁচের ছবি। শাকিব খান ছাড়াও এতে অভিনয় আছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ দুই বাংলার নামী শিল্পীরা।

জানা যায়, ছবির একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে হাই ভোল্টেজ ছবি ‘বরবাদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালবরবাদমানব সচদেবমিশা সওদাগরমেহেদী হৃদয়যিশু সেনগুপ্তলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT