চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় মিশু চৌধুরীর ‘বাংলাদেশের নারী ক্রিকেটের অভিযাত্রা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অমর একুশে বইমেলায় বাংলাদেশের নারী ক্রিকেটের আদ্যোপান্ত নিয়ে প্রকাশিত হয়েছে বই। সাবেক নারী ক্রিকেটার মিশু চৌধুরীর লেখা বইটির নাম ‘বাংলাদেশের নারী ক্রিকেটের অভিযাত্রা’। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলায় ১১৭-১২০ নং স্টলে পাওয়া যাচ্ছে।

দেশে নারী ক্রিকেটও ইতিমধ্যে অনেক পথ পাড়ি দিয়েছে, ঘরে তুলেছে বেশ কয়েকটি ট্রফিও। কীভাবে শুরু হল বাংলাদেশের নারী ক্রিকেটের অভিযাত্রা; প্রথম যুগে কারা ছিলেন এর কাণ্ডারি? বইটিতে পাওয়া যাবে সেই ইতিহাস। একইসঙ্গে বিশ্বের নারী ক্রিকেটের ইতিহাসও যুক্ত হয়েছে।

বইটির দ্বিতীয় ভাগে আছে বাংলাদেশের সেরা নারী ক্রিকেটারদের কথা। প্রথম যুগের অভিযাত্রী হিসেবে মুসারাত কবির আইভী, তাজকিয়া আক্তার, সালমা খাতুন, রুমানা আহমেদ প্রমুখ নিজেরাই বলেছেন তাদের ক্রিকেটার হওয়া ও দেশ-বিদেশে ক্রিকেট খেলার গল্প। এ গল্প শুধু খেলার নয়, বাংলাদেশে নারী হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার আপসহীন সংগ্রামেরও।

এই বইয়ে নারী ক্রিকেটের সঙ্গে নানাভাবে যুক্ত সংগঠকদের কথাও রয়েছে। সে গল্পও দেশের নারী ক্রিকেটের ইতিহাসের অংশ। বর্তমানে আম্পায়ারিং পেশায় নিয়োজিত মিশু চৌধুরী নিজে ক্রিকেটার ছিলেন। ফলে দেশের নারী ক্রিকেটের ভেতরের দিকটা তিনি এই বইয়ে সহজে তুলে ধরতে পেরেছেন। ক্রিকেটে আগ্রহ আছে এমন পাঠকদের জন্য প্রয়োজনীয় একটি বই।

‘বাংলাদেশের নারী ক্রিকেটের অভিযাত্রা’ বইয়ের প্রচ্ছদ তৈরি করেছেন সব্যসাচী হাজরা। পাঠকরা ৩০০ টাকা মূল্যে বইটি কিনতে পারবেন।

লেখক পরিচিতি:

Reneta

মিশু চৌধুরী ১৯৯০ সালের ২৪ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম রোকেয়া সুলতানা। যদিও সবার কাছে মিশু চৌধুরী নামেই পরিচিত। ইডেন মহিলা কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়য় থেকে মাস মিডিয়া অ্যান্ড জার্নালিজমে স্নাতক। বগুড়া জেলার হয়ে প্রথম ক্রিকেট খেলা শুরু করেন। রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব- এ রকম বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। ২০০৮ সালে জাতীয় দলের ক্যাম্পে ৩০ জনের মধ্যে তার নাম ছিল। কিন্তু পরে বাদ পড়েন।.২০১৩ সালের বাঁ-পায়ের লিগামেন্টে চোট পান, তাতে খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটে।

২০১৫ সালে টিভি পর্দায় ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন, বিজ্ঞাপনও করেছেন। ২০১১ সালে আম্পায়ারিং কোর্স করেন। ছেলেদের স্কুল ক্রিকেট লিগে ২০১২ সালে আম্পায়ারিং করেছেন। এরপর ২০২২ সালে ছেলেদের তৃতীয় বিভাগ ক্রিকেটে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন। সম্প্রতি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে তার অভিষেক হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলাবাতিঘরবাংলাদেশের নারী ক্রিকেটের অভিযাত্রামিশু চৌধুরীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT