চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে প্রাণের বইমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

অপেক্ষার পালা শেষ। অবশেষে আজ থেকে শুরু হচ্ছে প্রাণের একুশে গ্রন্থমেলা ২০২৩। করোনা মহামারীর কারণে গত বছর নির্ধারিত সময়ের ১৫ দিন পর শুরু হলেও চলতি বছর ভাষার মাসের প্রথম তারিখ থেকে চলবে বই মেলা।

আজ বুধবার বিকেল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। এরপর জনসাধারণের জন্য উন্মুক্ত করা দেওয়া হবে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান।

গতকাল মঙ্গলবার শেষ দিনের মতো মেলা প্রাঙ্গণে হাতুড়ি-পেরেকের ঠোকাঠুকি, রং-ব্রাশের মাখামাখিতে ব্যস্ত সময় কাটান শ্রমিকেরা। নির্মাণ, সাজগোজের এই কর্মযজ্ঞের উপলক্ষ একটিই, আর তা হচ্ছে মেলাকে জমিয়ে তোলা।

এবারের গ্রন্থমেলা একাডেমি চত্বর এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট এলাকা নিয়ে আয়োজিত হচ্ছে। এতে সর্বমোট ৬০১টি প্রতিষ্ঠান ৯০১টি স্টল বরাদ্দ নিয়েছে। থাকছে ৩৮টি প্যাভেলিয়ন। এছাড়া থাকছে ক্রেতা এবং দর্শনার্থীদের জন্য শিশু চত্বর, লিটিল ম্যাগাজিন চত্বরসহ বিশেষ আয়োজন।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর সদস্য সচিব ও বাংলা একাডেমি পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘গতবছর করোনার কারণে নির্ধারিত সময়ে গ্রন্থমেলা শুরু করা সম্ভব হয়ে উঠেনি। চলতি বছর নির্ধারিত সময়ে মেলা শুরু হওয়া শঙ্কা তৈরি হলেও অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে ভাষার মাসের প্রথম দিনে মেলা উদ্বোধন করবেন।’

এ সময় তিনি বলেন, গত যে কোনো বছরের চেয়ে এবারের মেলা আরও বেশি লেখক-পাঠক জনপ্রিয়তা পাবে। সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে এবারের প্রতিটি স্টল। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে  অমর একুশে বইমেলার জন্য প্রত্যেক সেক্টর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এবারও একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরূল হুদাকে সভাপতি করে ৩১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নানা বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ভাষার মাসভাষার মাস ফেব্রুয়ারি ২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড

জুলাই ৭, ২০২৬

দেশজুড়ে আনসার-ভিডিপির প্রযুক্তি নির্ভর সেবা দিবে গ্রামীণফোন

জুলাই ৭, ২০২৬

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT