চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ‘ফিরবেন’ বোল্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ব্রিটিশ ক্রিকেটার বোল্ট টি-টুয়েন্টি ম্যাচে আনন্দিত হয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার জন্য কেন্দ্রীয় চুক্তিতে নাম না রাখতে অনুরোধ করেছিলেন ট্রেন্ট বোল্ট। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট হলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড স্কোয়াডে ফিরতে পারেন। এমন হলে দীর্ঘ ১৫ মাস পর বোল্টকে সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে এবছর হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্যেও তিনি বিবেচনায় থাকতে পারেন।

২০২৩ সালের আগস্টে ৩৪ বর্ষী বোল্টকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হলেও ওয়ানডে বিশ্বকাপে তিনি খেলেছিলেন। ভারতের বিপক্ষে গতবছরের নভেম্বরে সেমিফাইনালের পর তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি।

টেস্ট ও টি-টুয়েন্টি ফরম্যাটে আরও লম্বা সময় ধরে অনুপস্থিত বাঁহাতি তারকা পেসার। ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের জুনে সবশেষ লাল বলের ক্রিকেট খেলেন। একই বছর নভেম্বরে পাকিস্তানের সঙ্গে খেলেন নিজের শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ।

Banglabid

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড অভিজ্ঞ ক্রিকেটারের টি-টুয়েন্টিতে ফেরার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আসলে গত শনিবার রাতে তাকে বার্তা দিয়েছিলাম। ট্রেন্টের সঙ্গে চলতি সপ্তাহে তার ভবিষ্যৎ নির্ধারণে কথা বলতে যাচ্ছি।’

‘তাকে স্কোয়াডে পাওয়া যাবে এ ব্যাপারে কিন্তু শতভাগ নিশ্চিত নই। আবার ট্রেন্টের সাথে আমার কথা হবে, তবে এই মুহূর্তে সম্ভবত নয় বলেই মনে করি।’

বোল্ট বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে এমআই এমিরেটসের হয়ে খেলছেন। এর আগে তিনি ডেকান গ্ল্যাডিয়েটর্সের সাথে আবুধাবি টি-টেন লিগে খেলেছিলেন। আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। ওয়েলিংটনে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Reneta

মাউন্ট মঙ্গানুইতে আগামী ৪ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলবে কিউই দল। প্রথম শ্রেণির ক্রিকেটে সাম্প্রতিককালে না খেলায় সাদা পোশাকের ক্রিকেটে বোল্টের ফেরার সম্ভাবনা দেখছেন না স্টেড।

অভিজ্ঞ পেসারের অনুপস্থিতির সুযোগে নতুন ফাস্ট বোলাররা দলে নিজেদের জায়গাটা জোরাল করছেন। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে দুই ম্যাচে ৪ উইকেট তুলে নেন বেন সিয়ার্স। চোট থেকে ফিরে মুগ্ধতা ছড়িয়েছেন লোকি ফার্গুসন। কোচকে তারা দুজনই করতে পেরেছেন সন্তুষ্ট।

‘আমার মনে হয় তারা দুজনেই সুন্দর এবং সঠিকভাবে বোলিং করেছে। সাউদি, মিলনে এবং হেনরি দুর্দান্ত স্পেলে বোলিং করেছে। মিচেল স্যান্টনার এবং ইশ সোধিও ভালো সমর্থন দিয়েছে। তাই আমি মনে করি বোলিং খুব ভালো হয়েছে। পাকিস্তানের উপর অনেক চাপ সৃষ্টি করেছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিবোল্টলিড স্পোর্টসস্টেড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনাল-মাহতিমের কণ্ঠে মিষ্টি প্রেমের গান

পরবর্তী

বাংলাদেশ থেকে প্রকৌশলী ও নির্মাণ শ্রমিক নেবে লিবিয়া

পরবর্তী
বাংলাদেশ থেকে প্রকৌশলী ও নির্মাণ শ্রমিক নেবে লিবিয়া, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে প্রকৌশলী ও নির্মাণ শ্রমিক নেবে লিবিয়া

গাজীপুরে ইসরাইলে হামলার ঘটনায় নিহত ২৫ হাজার ছাড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ দুই মার্কিন নেভি সিল সদস্যকে মৃত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT