চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় বলিউড নির্মাতার ছেলের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
দুই পুরুষের ছবি, একজনের চেহারা পরিচিত, অন্যজন তরুণ, হাস্যোজ্জ্বল।. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ১৮ বছর বয়সী ছেলেকে হারালেন চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী ধীর। যিনি ‘অতিথি তুম কাব যাওগে’, ‘সন অফ সর্দার’ এর মতো সিনেমার জন্য বিখ্যাত।

অশ্বিনী ধীর ছেলে জলজ তার বন্ধুদের সঙ্গে একটি গাড়িতে যাচ্ছিলেন। গাড়িটি ভিলে পার্লেতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এসময় সাহিল মেন্ধা নামের একটি ছেলে গাড়িটি চালাচ্ছিল,  যে মদ্যপ অবস্থায় ছিল এবং ১২০-১৫০ পার ঘণ্টা বেগে গাড়ি চালাচ্ছিল। এই দুর্ঘটনার ফলে জলজ এবং আরও একটি ছেলের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়।

ইতোমধ্যেই সাহিল মেন্ধাকে গ্রেপ্তার করেছে ভিলে পার্লে পুলিশ। অপর বন্ধু জেদান জিমি পুলিশের কাছে অভিযোগ করেন। জানা গেছে, চার বন্ধু গোরেগাঁও ইস্টে জলজ ধীরের বাড়িতে জড়ো হন এবং রাত সাড়ে তিনটা পর্যন্ত ভিডিও গেম খেলেন। তারপরে তারা একটি লং ড্রাইভে বান্দ্রায় যান এবং বান্দ্রার সিগড়ি রেস্তোরাঁ থেকে খাবার তুলে নিয়ে গাড়িতে বসেন। এরপর গোরেগাঁও ইস্টে ফেরার জন্য গাড়ি স্টার্ট করেন।

Banglabid

ভিলে পার্লের সাহারা স্টার হোটেলের কাছে পৌঁছে সাহিল বিভ্রান্ত হয়ে পড়েন যে তার সার্ভিস রোড ধরা উচিত নাকি উড়ালপুল। আর এই বিভ্রান্তিতেই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস রোড ও সেতুর মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা মারেন। সাহিল এবং জিমি সামান্য আহত হলেও, পিছনের সিটে বসে থাকা জলজ এবং সার্থক গুরুতরভাবে আহত হন।

জিমি জেদান, দুই জন পথচারীর সাহায্যে জলজকে জোগেশ্বরী ইস্টের ট্রমা হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে তাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সার্থককে সাহিল নিয়ে গিয়েছিলেন ভাভা হাসপাতালে (বান্দ্রা পশ্চিমে)। সেখানে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

ভিলে পার্লে পুলিশ মোটর ভেইকেল অ্যাক্টের একাধিক ধারায় সাহিল মেন্ধার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।  বিষয়টির তদন্ত করছে মুম্বাই পুলিশ।

Reneta

হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সন অফ সর্দার’অতিথি তুম কাব যাওগে’অশ্বিনী ধীরচলচ্চিত্র নির্মাতাছেলেবিনোদন লিডমৃত্যুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

আগস্ট ১৬, ২০২৬

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬

ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত ৩ বছরের শিশু

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT