জনপদ

বগুড়া উপ-নির্বাচন: প্রার্থীতা বাতিলের হিড়িক

বগুড়া উপ-নির্বাচনে প্রার্থীদের তালিকা বাতিলের বিষয় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়া উপ-নির্বাচন বিষয়ক সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রউফ জালাল, বগুরা প্রতিনিধি: হট্টগোল আর প্রার্থীতা বাতিলের মধ্যে দিয়ে শেষ হয়েছে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপ- নির্বাচনের যাচাই বাছাই। আগামী ১ ফেব্রুয়ারী আসন দুটিতে নির্বাচন অনুষ্টিত হবে।

আজ দুপুর সাড়ে ১২ টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয়ে ২২ জন প্রার্থীর মধ্যে হলফনামায় গড়মিল থাকায় ২২ জনের প্রার্থীতা বাতিল করা হয়। যাচাই বাছাইয়ের এক পর্যায়ে বগুড়া সদরের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ও আওয়ামী লীগের সমর্থকের সাথে হট্টগোল বাঁধে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বাতিল প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বিএনপির দুই বিদ্রোহী সরকার বাদল ও কামরুল হাসান জুয়েল, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান, আশরাফুল আলম ওরফে হিরো আলম, সৈয়দ কবির আহম্মেদ মিঠু, মনসুর আহম্মেদসহ অন্যরা।

গত ১১ ডিসেম্বর বগুড়া-৪ কাহালু-নন্দিগ্রাম ও বগুড়া সদর ৬, এই দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়।

বিষয়:উপনির্বাচন নির্বাচন বগুড়া বগুড়া-৪ বগুড়া-৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…