কক্সবাজার

ইনানী-পাটুয়ারটেক সৈকতে অজ্ঞাত যুবকের মরদেহ, শরীরে ক্ষতচিহ্ন

Inani-Patuar Tek Beach, Bangladesh, with rocks and people on the shore. Channel i News - চ্যানেল আই নিউজ

Inani-Patuar Tek সৈকত, কক্সবাজার, বাংলাদেশ, পাথর ও পর্যটকদের উপস্থিতি সহ সুন্দর সমুদ্র সৈকত দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী-পাটুয়ারটেক সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কোনো কাপড় ছিল না এবং মুখে তিনটি ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কায়সার বলেন, “সৈকতে লাশটা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।”

ইনচার্জ দুর্জয় সরকার বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:অজ্ঞাত যুবকের মরদেহ কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…