চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের একদিন পর বন্দরে মিলল পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ

পান্না আক্তারপান্না আক্তার
১০:২৮ পূর্বাহ্ন ২৩, ডিসেম্বর ২০২৫
অপরাধ, ভিডিও নিউজ, মাল্টিমিডিয়া
A A

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি নিষ্পাপ শিশুর নিথর দেহ পড়ে ছিল ভাড়াবাসার গলির রাস্তার উপর। নিখোঁজের মাত্র একদিন পর এমন মর্মান্তিক দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে স্বজনরা, শোকে ভারী হয়ে ওঠে নারায়ণগঞ্জের বন্দরের দড়ি সোনাকান্দা এলাকা।

নিহত শিশুটির নাম আকলিমা আক্তার আলিফা। ২২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার মিয়ার ভাড়াবাসার গলির রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলিফা স্থানীয় আলী মিয়ার মেয়ে এবং দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

মেয়ের নিথর দেহ দেখে আহাজারিতে ভেঙে পড়েন মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলে ওঠেন,

“আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। তার এই আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত কেউই।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ২১ ডিসেম্বর দুপুরের পর বাড়ি থেকে বের হয় আলিফা। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। আতঙ্কিত স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। সারা রাত কেটেছে উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায়।

পরদিন সকালে গলির রাস্তার পাশে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

Reneta

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, নিহত শিশুটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিষ্পাপ আলিফার এমন নির্মম মৃত্যুতে শুধু একটি পরিবার নয়,পুরো এলাকা আজ শোক আর ক্ষোভে স্তব্ধ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দড়ি সোনাকান্দানারায়ণগঞ্জেপঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্চ ১৯, ২০২৬
ছবি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদ রয়েছে: শেল

মার্চ ১৯, ২০২৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT