জনপদ

সিলেটে এক পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেটে পরিবারের মরদেহ উদ্ধার, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে এক পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার, ব্যাপক জনসমাগম ও পুলিশি অভিযান।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেট মহানগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১২ আগস্ট সকালে ১১১ নম্বর বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) এবং ২৫ বছর বয়সী এক গৃহপরিচারিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সত্তার মিয়া এলাকায় মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। সকালে ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের কাছ থেকে তিনজনের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়:মরদেহ উদ্ধার সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…