চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে নৌকার জয়

নেতা মোঃ আবদুল্লাহ আল মামুনের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা মোঃ আবদুল্লাহ আল মামুনের পোর্ট্রেট ছবি, তিনি একজন রাজনৈতিক নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

আজ রোববার (৩০ জুলাই) রাতে ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। আসনটিতে এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। এবারের উপ-নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন।

বিষয়:ইভিএম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…