পঞ্চগড়ে নৌকা ডুবিতে মৃতের সংখ্যা বাড়ছে

নদীতে ডুবে যাওয়া নৌকায় লোকজন উদ্ধার কাজের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে।
রোববার ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় ২২ জনের মৃত্যুর বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।
এ ঘটনায় আরও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






