অর্ধশতাধিক যাত্রী নিয়ে মহানদীতে নৌকাডুবি

অর্ধশতাধিক যাত্রী নিয়ে মহানদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করছে উদ্ধারকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অর্ধশতাধিক যাত্রী নিয়ে ভারতের ওড়িশায় ঝাড়সুগুড়ার মহানদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত এক নারীর লাশ উদ্ধার হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে ৭ জন। নিখোঁজদের উদ্ধারে তল্লাসি চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স।
শনিবার ২০ এপ্রিল হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, যাত্রী নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল নৌকাটি। দুর্ঘটনায় মৃত নারীর বয়স ৩৫ বছর। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা।
জানা যায়, মহানদীতে ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে ওই নৌকা খারসিয়া থেকে একটি মন্দিরের দিকে যাচ্ছিল। ওড়িশার বরগর জেলার ওই মন্দিরের দিকে যেতে গিয়েই মাঝপথে নৌকাডুবি হয়। মুহূর্তে উদ্ধার কাজে নামে ওড়িশা র্যাপিড অ্যাকশন ফোর্স।
স্থানীয় কালেক্টর কার্তিকেয় গোয়েল জানান, ওডিআরএএফ শুরু করেছে তল্লাশি। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যায় ৭ জনের খোঁজ চলছে।
কালেক্টর জানান, ওড়িশার র্যাপিড অ্যাকশন ফোর্স আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে। ভুবনেশ্বর থেকে স্কুবা ডাইভাররা আসবেন বলে খবর পেয়েছি। এখন পর্যন্ত ৪৭-৪৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের নিজেদের গ্রামে পাঠানো হচ্ছে। একজন ৩৫ বছর বয়সী নারীর লাশ উদ্ধার হয়েছে। এখনও ৪ নারী ও ৩ শিশু নিখোঁজ। তল্লাশি চলছে।






