ষষ্ঠ দফা অবরোধের প্রথমদিনে যান চলাচল বেড়েছে ঢাকায়

ঢাকায় ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন যান চলাচল বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন যানবাহন রাস্তায় চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিএনপি ও সমমনা দল এবং জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ বুধবার ২২ নভেম্বর ভোর ৬ টা থেকে শুরু হয়েছে।
ষষ্ঠ দফার এ অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত। অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচল তুলনামূলক কম হলেও অন্যান্য দিনের তুলনায় বেড়েছে দূরপাল্লার বাস চলাচল। অনেকটা ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন দূরপাল্লার এসব পরিবহনের যাত্রীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



