রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করতে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে, ১ জুলাই সারাদেশের মহানগরগুলোতে এবং ৩ জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।

বিষয়:কর্মসূচি বিএনপি বেগম খালেদা জিয়া মুক্তির দাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…