চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোঁড়াছুঁড়ি।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে এ কথা বলেন তিনি ।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার হটাবেন? দেখি-না জনগণ সাড়া দেয় কি না! এখনও কোথাও জনগণ সাড়া দেয়নি। জনগণ কারো সঙ্গে মারামারি করে না। আপনাদের আন্দোলন মানে হচ্ছে নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোড়াছুড়ি। আপনাদের বিক্ষোভ মানেই পুলিশের ওপর হামলা। তো পুলিশ আত্মরক্ষা করবে না?’

তিনি বলেন, ‘মির্জা ফখরুলকে সতর্ক করে দিতে চাই। আপনাদের হাতে রক্তের অনেক দাগ। আমরা আপনাদের কাউকে হত্যা করিনি। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আমরা বিশ্বাস করি না।’ মির্জা ফখরুল সাহেবের আন্দোলন আন্দোলন বলতে বলতে গলা শুকিয়ে গেছে। নেতাকর্মী ছাড়া বিএনপির সাথে জনগণের কোনো সংযোগ নেই। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। নির্বাচনের মাধ্যমেই সবকিছুর ফয়সালা হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি। আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়া, আইভী রহমানকে হত্যা করেছে। চট্টগ্রাম থেকে জিয়ার লাশ ঢাকায় আনা হয়েছে কিন্তু সেই লাশ কেউ দেখেনি। মির্জা ফখরুল সাহেব লাশের একটা ছবি দেখাতে পারবেন? পারবেন না।

ওবায়দুল কাদের বলেন, কারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের মাধ্যমে অব্যাহতি দিল, পুরস্কৃত করল, সে প্রশ্নের জবাব মির্জা ফখরুলরা আজও দেননি, দেবেনও না। কেন খুনিদের পুরস্কৃত করা হলো? কেন তাদের নিরাপদে বিদেশে পাঠানো হলো? আমাদের দূতাবাসে তাদের কেন চাকরি দেয়া হলো? এসব প্রশ্নের উত্তর তারা দেবেন না। কারণ, তারা সত্যের মুখোমুখি হতে ভয় পান।

Reneta

তিনি বলেন, ‘পলাশীর মতো ’৭৫-এ মীরজাফরের ভূমিকায় মোশতাক এবং ইয়ার লতিফের ভূমিকায় ছিলেন জিয়া। বিশ্বাসঘাতকদের ইতিহাস ক্ষমা করবে না।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআন্দোলনবঙ্গবন্ধুর হত্যাকারীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT