রাজনীতি

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিএনপির বৈঠক

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিএনপির বৈঠক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিএনপির বৈঠকের ছবি, আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছেন নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড্রিয়াস মটফেল্ট ক্র্যাভিক। বৈঠকে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৬ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোয় অনুষ্ঠিত হয় এই বৈঠক।

বৈঠক শেষে ক্র্যাভিক জানান, নরওয়ে চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক।

আর বিএনপি প্রতিনিধিদল আশা ব্যক্ত করে বলেন, স্বৈরাচারমুক্ত পরিবেশে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে নরওয়ের পক্ষে ছিলেন সাউথ এশিয়া সেকশনের ডাইরেক্টর সিগবিয়ন টেনফোর্ড ও সিনিয়র অ্যাডভাইজর আন্নে লিলিরেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুঁইয়া ও যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন ও নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

বিষয়:বিএনপির বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…