চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতাদের প্রতি যে অনুরোধ জানালেন তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
চট্টগ্রাম, জনপদ, রাজনীতি
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। বিএনপি নির্বাচনে না আসলেও আব্দুস সাত্তারের মত বিএনপির কত শত আব্দুস সাত্তার যে নির্বাচনে আসার জন্য তৈরি আছে, সে বিষয়টি মাথায় রাখার জন্য গয়েশ্বর বাবুসহ বিএনপি নেতাদের অনুরোধ জানাই।

মন্ত্রী আজ সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি’র শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সম্মিলিতভাবে এ সভার আয়োজন করে।

এসময় মন্ত্রী বলেন, কাগজে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি না আসলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে। অথচ ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসে নাই, আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়ে নাই, বিএনপিই অস্তিত্ব সংকটে পড়েছে। ২০১৮ সালে বিএনপি নির্বাচনী ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে গিয়েছিল এবং মাত্র ছয়টি সিট পেয়েছিল। আওয়ামী লীগের কোনো অসুবিধা হয় নাই বরং বিএনপিই অস্তিত্ব সংকটে পড়েছে।

এসময় বিএনপি’র স্থায়ী কমিটিতে শুধুমাত্র বেগম খালেদা জিয়া ও তারেক রহমান স্থায়ী আর সব সদস্য অস্থায়ী বলে উল্লেখ করেন হাছান মাহমুদ।

প্রয়াত মোসলেম উদ্দিন আহমদের আত্মার শান্তি কামনা করে হাছান মাহমুদ বলেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ তিনি কর্মী থেকে নেতা হয়েছেন। কর্মীদের সাথে কিভাবে মিশতে হয়, একাকার হয়ে যেতে হয়, তার রাজনৈতিক জীবন থেকে বর্তমানে রাজনৈতিক কর্মীদের অনেক কিছু শেখার আছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ‘ওবায়দুল কাদের’। এছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী এমপি, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগতথ্যমন্ত্রীনির্বাচনবিএনপিহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরি তুলে ফিরলেন শান্ত, চালকের আসনে বাংলাদেশ

মে ৮, ২০২৬
ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

মে ৮, ২০২৬
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী

মে ৮, ২০২৬

‘মার্কিন অবরোধেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান’

মে ৮, ২০২৬

অজপাড়া গাঁ থেকে সোজা বলিউডে দুই ভাই!

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT