নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা হবে, এমনটাই ভেবেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরও সার্চ কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন তিনি। তার আশা দ্রুত সময়েই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই ভালবাসেন, সম্মান করেন, তিনি তা বজায় রেখে নির্বাচনের পথেই হাঁটবেন বলে আশা তার।






