রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক-রাজনৈতিক নানা ইস্যু

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের প্রতীক, লাল-সবুজ পতাকা ও গার্ডের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের প্রতীক, লাল-সবুজ পতাকা ও গার্ডের চিহ্ন সহ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। গতকাল (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠকে সাংগঠনিক ও রাজনৈতিক নানা ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিষয়:বিএনপি বিএনপির বৈঠক স্থায়ী কমিটির বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…