জরুরি বৈঠকে বিএনপি, বিকেলে সংবাদ সম্মেলন

ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু করেছে। বৈঠকে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বৈঠকের সভাপতিত্ব করছেন।
আজ (৩ নভেম্বর) সোমবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু করেছে।
বৈঠকের পর বিকেল ৩টায় একই স্থানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান প্রকাশ করবেন। এ কারণে মির্জা ফখরুলের পূর্বনির্ধারিত একটি কর্মসূচি আড়াইটায় স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্রের মতে, বিএনপি এই জরুরি বৈঠক ডেকেছে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু, যেমন—গণভোট ও জুলাই সনদ সংক্রান্ত প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদের জরুরি সভা এবং অন্তর্বর্তী সরকারের দুপুর ১২টার সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য।
বৈঠকে রাষ্ট্র ও নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পদক্ষেপ এবং দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।






