চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম হত্যায় জড়িত থাকায় রবিকে বিএনপির কারণ দর্শানো নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ, রাজনীতি
A A

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল- বিএনপি। 

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক অফিস আদেশে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, গতকাল সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম নিহত হওয়ার ঘটনায় আপনি জড়িত আছেন মর্মে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।বিষয়টি অতীব জরুরী।

অন্যদিকে এদিন সন্ধ্যার পর হাতিরঝিল থানা পুলিশের একটি দল রবির হাতিরপুলের বাসায় অভিযান চালায় বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির খান।

তিনি বলেন, ‘অভিযানে বাসাটিতে কাউকে পাওয়া যায়নি।’

Reneta

রবিউল আলম রবি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ঢাকা মহানগর বিএনপির সমন্বয়কের দায়িত্বে তিনি। ঢাকা-১০ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

রবিকে গ্রেপ্তার অভিযানের আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিসি রুহুল কবির জানান, হত্যাকাণ্ডে বিএনপি নেতা শেখ রবিউল আলমের সম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তিনি মামলার ৩ নম্বর আসামি। আমরা সংশ্লিষ্টতা পাচ্ছি। তবে এটা তদন্তাধীন বিষয়। তদন্ত শেষ হলেই কার কী ভূমিকা ছিলো সেটা পরিষ্কার হয়ে যাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুনকে হত্যা মামলার মামলার ১ নম্বর আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে জমির মালিক সুলতান আহমেদের ছেলে ও বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে হত্যা করা হয়।

ভবন নির্মাণের জন্য জমির মালিক সুলতান আহমেদ প্লিজেন্ট প্রপার্টিজ (প্রা.) লিমিটেড নামে একটি আবাসন নির্মাণ কোম্পানির সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে জমির মালিকদের ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিকদের ও কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারণ দর্শানো নোটিশতামিম হত্যাবিএনপিশেখ রবিউল আলম রবি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে: স্পিকার

মে ১২, ২০২৬

৪০০ জন শিক্ষার্থী ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তির জন্য নির্বাচিত

মে ১২, ২০২৬

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালো লাল-সবুজের দল

মে ১২, ২০২৬

খাদ্য ও সারের মজুত বন্ধে চীনের প্রতি আহ্বান সাবেক বিশ্বব্যাংক প্রধানের

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT