রাষ্ট্রপতি ইস্যুতে কোন হঠকারী সিদ্ধান্ত নয়, সাংবিধানিক প্রক্রিয়ায় সব হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবের ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিপ্লবের ফসল ঘরে তুলতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।








