রাজনীতি

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিএনপি সমর্থকদের সমাবেশের ছবি, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে।

সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, দেশে চলমান সামগ্রিক পরিস্থিতি এবং দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। এ সময় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।

গতকাল সোমবার রাত সোয়া ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারবিরোধী আন্দোলনের কৌশল, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দলীয় সূত্র জানিয়েছে, আজকের সংবাদ সম্মেলনে বিএনপি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরবর্তী কর্মপন্থা বা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারে।

বিষয়:বিএনপি সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…