রাজনীতি

‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে গাছ লাগিয়েছে বিএনপি

বিএনপি নেতারা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে গাছ লাগাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতারা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে গাছ লাগানোর জন্য উপস্থিত হয়েছেন, পরিবেশের জন্য সচেতনতা প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনার কারণে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও আশেপাশের এলাকায় সড়কের গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনরায় গাছ লাগিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপি এ কার্যক্রম সম্পন্ন করেছে।

এর আগে, সংবর্ধনা উপলক্ষে শুক্রবার সকালে রাস্তায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেছে বিএনপি।

দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতাকর্মী।

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই যাত্রাপথে ছিল নেতাকর্মীদের ভিড়। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান।

এর আগে দলের ফেসবুক পোস্টে জানানো হয়েছিল, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই অভূতপূর্ব জনসমাবেশের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থ বিবেচনায় তা দ্রুত সরিয়ে ফেলা হবে এবং ক্ষতিগ্রস্ত গাছ আবার লাগানো হবে।

বিষয়:৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…