বরিশালে বিএনপি নেতাকর্মীদের বিজয় মিছিল

বরিশালে বিএনপি নেতাকর্মীরা বিজয় মিছিল করে, জনসমাগম ও পতাকা উড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের এসেছে দলের নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে জড়ো হয় তারা। শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল বিএনপির কার্যালয়।
আজ সোমবার (৬ আগস্ট) সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন। মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে। কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের স্লোগান।
তাদের ভাষায়, দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। নেতা-কর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে বরিশাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



