রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলা করা হয়েছে। বিএনপির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লায় হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






