বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন।
রোববার (৪ মে) সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সবার মতো রাশিয়াও নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়।
রাশিয়া চায় বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে, এই অঞ্চল যেন কোন ভাবেই অস্থতিশীল না হয়।
বৈঠক বিএনপি মহাসচিব ছাড়াও আছেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।








