সরকার পরিকল্পিতভাবে বিএনপির সভা-সমাবেশ সফল হতে দিচ্ছে না বলে বিএনপি নেতারা যে অভিযোগ করছেন তা নাকচ করেছেন সরকারের দুই মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, বিভিন্ন সময় সরকার বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সহায়তা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জান-মাল রক্ষার জন্য বাস মালিকরা পরিবহন ধর্মঘট করলে সরকার তাদের গাড়ি চালাতে বাধ্য করতে পারে না।








