চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার অভিযোগ

মোরশেদ আলম মোরশেদ আলম
১১:৪০ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, চাঁদপুর, রাজনীতি
A A
দুইজন নেতার ছবি ও ভাঙা চেয়ার, চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চাঁদপুর-কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজম খান জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারণে আমি দীর্ঘদিন দেশে আসতে পারিনি। চাঁদপুরে গত দশমাস যাবৎ বিএনপির জন্য কাজ করে আসছি। তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ বিকেলে একটি প্রোগ্রাম ছিল। সকালে আকস্মিকভাবে কয়েক জন আমার বাসায় ও গাড়িতে হামলা চালায়। একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা করে। তারা ভাঙচুর করে বাড়ির ভেতরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিস। এ সময় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

তিনি বলেন, পরবর্তীতে পুলিশের উপস্থিতি পরিস্থিতি স্বাভাবিক হলেও বিকেলে আবার আমার লোকজনের উপর হামলা চালায় তারা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির উপরে দুর্বৃত্তরা হামলা চালায় বলে দাবি করেন তিনি।

হামলার পেছনে জেলা বিএনপির একাংশ, যুবদল ও ছাত্রদলকে দায়ী করেছেন বিএনপি নেতা আজম খান। জড়িতদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজম খানেরচাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টাবাড়িতে হামলা ও ভাঙচুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT