ডাকসু’র সাবেক জিএস ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর ভোররাত আড়াইটার দিকে রাজধানীর সিপাহিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খোকনের সহধর্মিনী বিএনপি নেত্রী শিরিন সুলতানা।
তবে এই বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।







