বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির জরুরি বৈঠক

বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক চলাকালে নিরাপত্তা বাহিনী অবস্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্র জানায়, আজ (১৩ ডিসেম্বর) শনিবার সকাল সোয়া ১১টার দিকে এই বৈঠক শুরু হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সৃষ্ট প্রেক্ষাপট নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে তিনটি রাজনৈতিক দল থেকে দুজন করে মোট ছয়জন প্রতিনিধি অংশ নিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় হচ্ছে। বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বিষয়:এনসিপি জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…