একদফা দাবি নিয়ে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ
সিলেটের রোডমার্চে বিএনপির সমর্থকদের বিশাল সমাবেশ, বিভিন্ন পোস্টার ও পতাকা হাতে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সরকার পতনের একদফা দাবি নিয়ে সিলেট অভিমুখে রোডমার্চ করছে বিএনপি। সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের এ রোডমার্চের যাত্রাপথে ৫টি স্থানে পথসভা করে দলটি। সেখানে বিএনপি নেতারা বলেছেন, দেশে-বিদেশে কোথাও বর্তমান সরকারের প্রতি সমর্থন নেই। এবার আর একতরফা নির্বাচন করতে দেয়া হবে না। শান্তিপূর্ণ কর্মসুচিতে দাবি আদায় না হলে প্রয়োজনে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসুচির হুঁশিয়ারি দেন নেতারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






