চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি কোনো রাজনৈতিক দল না, ওরা সব রাজাকার: শেখ সেলিম

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
১১:৩২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
গোপালগঞ্জ, জনপদ
A A
শেখ সেলিমের বক্তৃতা চলাকালে সমর্থকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল না। ওরা সব রাজাকাররা মিলে দল গঠন করে নাম দিয়েছে বিএনপি। 

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা এজিএম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কোন রাজনৈতিক দল না, তারা সন্ত্রাসী। যারা, মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে পুড়িয়ে হত্যা করে তাদের মুখে গণতন্ত্র রক্ষার কথা শোভা পায় না।

Banglabid

বিএনপির নির্বাচন না করার কী কারণ আছে -এমন প্রশ্ন তুলে শেখ সেলিম আরও বলেন, বিএনপি চায় একটি অসাংবিধানিক নির্বাচন কিন্তু তা আর এই দেশে হবে না। দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখান করেছে। তারা বুঝতে পেরেছে দেশের মানুষ আর ভোট দেবে না, তাই তারা নির্বাচনে আসেনি। কে নির্বাচনে আসলো আর না আসলো তাতে কিচ্ছু যায় আসে না। আগামি ৭ জানুয়ারী সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, মানুষ মেরে গাড়ি পুড়িয়ে, পুলিশ হত্যা করে যারা রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপি একটি সন্ত্রাসী দল। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। সে বেঁচে থাকলে তারও ফাঁসি হতো। আমাদেরকে মেরে ক্ষমতায় আসতে পারবে না। সাধারণ মানুষ আজ বুঝে গেছে ওদের সম্পর্কে। আজ বাংলাদেশের জনগণ ওদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ উন্নয়নে বিশ্বাস করে। তারা আবারও আওয়ামী সরকারকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

গোপালগঞ্জ সদর ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. সুপারুল আলমের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহসভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক জি. এম সাহাবুদ্দিন আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লেয়াকত আলী (লেকু), সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম. বি সাইফ বি, উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জ ২ আসনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিশেখ ফজলুল করিম সেলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোটকে‌ন্দ্রে না যেতে লিফ‌লেট বিতরণ

পরবর্তী

ভোটবিরোধী কোন রাজনৈতিক কর্মসূচিকে ভয় পাচ্ছে না নির্বাচন কমিশন

পরবর্তী
নির্বাচন কমিশন ভোটবিরোধী কর্মসূচি নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটবিরোধী কোন রাজনৈতিক কর্মসূচিকে ভয় পাচ্ছে না নির্বাচন কমিশন

শেখ হাসিনা ফুটবল মাঠে সংবাদ সংগ্রহের সময় সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্রেন টিউমারে’ আক্রান্ত সাবেক হকি তারকা ও কোচ শুভ

সর্বশেষ

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT