নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, এই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তারা জানিয়েছেন, এক দফা দাবি আদায় না মানা পর্যন্ত তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবেন। অবস্থান, ঘেরাও এমনকি নেতা-কর্মীদের ওপর হামলা হলে ভবিষ্যতে হরতালের মতো কর্মসূচিও দিতে পারে বিএনপি।






