চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ২২ দলীয় ঐক্যজোটে তালেবানরাও আছে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির ২২ দলীয় ঐক্যজোটের মধ্যে তালেবানরাও আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, যে আফগানিস্তানে মতপ্রকাশের কারণে শিরোচ্ছেদ করা হয়, সেই ভাবধারার রাজনীতির দলগুলোকে এবং সাথে রেখেছে জামায়াতে ইসলামীকে, যারা দেশটাই চায়নি। সুতরাং তারাই হচ্ছে আজকের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রধান অন্তরায়।

দুপুরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে  তথ্য ভবন মিলনায়তনে তথ্যপ্রযুক্তি বিভাগ আয়োজিত জনতার সরকার ইন্টারেক্টিভ ওয়েবপোর্টাল উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

Banglabid

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা নিরবচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। এটিই আজ গণতন্ত্র দিবসের বাস্তবতা।

তিনি বলেন, গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য যা কিছু আজকে বিএনপিই করছে এবং গণতান্ত্রিক রীতিনীতি ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে তারাই প্রধান অন্তরায়।

ড. হাছান বলেন, কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা হামলা, ২০০৪ সালে ঢাকার প্রাণকেন্দ্রে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়। আওয়ামী লীগের ৫ জন সংসদ সদস্য আহত, বেগম আইভী রহমানসহ ২২ জন আওয়ামী লীগের নেতাকর্মী ২ জন অজ্ঞাতসহ ২৪ জন হত্যাকাণ্ডের শিকার, ৫ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছিল। অন্য আহতদের মতো আমার শরীরে এখনও বহু স্প্রিন্টার আছে।

Reneta

মন্ত্রী বলেন, যারা এইভাবে অস্ত্র উঁচিয়ে ক্ষমতা দখল করে, ক্ষমতা উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিল এবং ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যা করেছিল, সেই বিএনপি আজ গণতন্ত্রের কথা বলে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দেয় যা হাস্যকর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্রতালেবানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT