চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ শনিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো। শনিবার (৫ অক্টোবর) থেকে বৈঠক শুরু হবে। এদিন দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তবে মির্জা ফখরুল ইসলাম ছাড়া বিএনপির প্রতিনিধিদলে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কারা কারা থাকবেন, তা নিশ্চিত হওয়া যায়নি। আজ-কালের মধ্যে সেটি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি ছাড়াও অন্যান্য দলের সঙ্গেও শনিবার সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও এদিন সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আজ সকালে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেনকে (প্রিন্স) এই বৈঠকের কথা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার সন্ধ্যায় জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতোমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। তারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে।

Reneta

এ আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাবিএনপিসংলাপে বসবে বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

অগ্রিম বুকিংয়ে মাত করছে ‘ককটেল ২’

জুন ১৮, ২০২৬

স্মার্ট সিগন্যাল পাচ্ছে রাজধানীর ১২০ মোড়

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

অতিরিক্ত লোডশেডিংয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর, আটক ১

জুন ১৮, ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জে আগুনে পুড়ে গেছে কৃষকের ৩ শ মণ ধান সহ আসবাবপত্র

গভীর রাতে আগুন লেগে কৃষকের ৩শ মণ ধানসহ ঘর পুড়ে ছাই

জুন ১৮, ২০২৬

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ১২৭তম বার পিছিয়ে ২২ জুলাই

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT