রাজনীতি

বুধবার থেকে বিএনপির আবারো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা

বিএনপি অবরোধের প্রতীকী চিহ্ন, গ্যাসের শিখা ও গিয়ার চিহ্নের সংমিশ্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির অবরোধের প্রতীকী চিহ্ন, যেখানে গ্যাসের শিখা ও গিয়ার চিহ্নের সংমিশ্রণ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে ৬ষ্ঠ দফায় আবারো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

(২০ নভেম্বর) সোমবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব  রুহুল কবির রিজভী।

ঘোষণায় বলা হয়, ২২ ও ২৩ নভেম্বর ২০২৩ যথাক্রমে বুধ ও বৃহষ্পতিবার ৬ষ্ঠ দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। আন্দোলনের শরীক সব দলকে তিনি এ কর্মসূচি পালনের আহ্বান জানান।

বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে বলে জানান রুহুল কবির রিজভী।

বিষয়:অবরোধ বিএনপি রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…