চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন করার শক্তি বিএনপির নেই: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা, আন্দোলন করার শক্তি তাদের নেই। তাদের মানববন্ধনের শক্তি কমে গেছে, কিন্তু মুখের বিষ কমেনি। ফান্দে পড়ে গেছে বিএনপি।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী এসময় বলেন, একদিকে লন্ডনের ফরমায়েশ, অন্যদিকে টাকাওয়ালাদের টাকা, ফখরুল ইসলাম আলমগীর চোখে অন্ধকার দেখছে।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, গণতন্ত্র ধ্বংস করেছেন আপনারা। মেরামত করবে কে? মেরামত করেছেন শেখ হাসিনা। সেজন্যই আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ পাচ্ছে। ৭ই মার্চ জয় বাংলা নিষিদ্ধ করেছিল বিএনপি।

তিনি বলেন, আমাদের জীবন থাকতে, মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কোনদিন সাম্প্রদায়িক অপশক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মির্জা আজম ও শফিউল আলম চৌদুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরগণতন্ত্রবিএনপিময়মনসিংহমানবন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

জুন ৩০, ২০২৬
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT