চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতিটা করে দু’জনের জন্য। একজন বেগম খালেদা জিয়া অন্যজন তারেক রহমান।

আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের কর্মসূচি সবসময় ছিল এবং থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দেই নাই। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে মানুষ পুড়িয়ে, অগ্নিসন্ত্রাস করে দেশে বিশৃঙ্খলা তৈরি করা।

এসময় তথ্যমন্ত্রী বলেন, আমরা আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল। আমরা রাজপথে আছি এবং থাকবো। রাজপথে কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দিব না।

তিনি আরও বলেন, বিএনপি ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা চালিয়েছে। তাদের অগ্নিসন্ত্রাস সেখানে দেখা গেছে, পিস্তল উঁচিয়ে তাদের মিছিলও দেখা গেছে।

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, রমজানের আগেই দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য কী? এখনও তো রমজান আসেনি, আরও এক মাস বাকি। এতো আগে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেয়া, অসৎ ব্যবসায়ীদের, মজুদদারদের উৎসাহ দেয়া যে তোমরা বাড়াও বিএনপি তোমাদের সাথে আছে এবং থাকবে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগতথ্যমন্ত্রীবিএনপিহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT