চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা আসতে শুরু করেছে

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১০:৪১ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

আগামীকাল ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পোস্টার-ব্যানার-ফেস্টুনে বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। শেষ মুহূর্তে এসেও চলছে ব্যাপক প্রচারণা।

গণসমাবেশের দু’দিন আগে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকেই সমাবেশস্থল কুমিল্লা টাউন হল মাঠে বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা এসে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সাথে সাথে নেতা-কর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। নেতৃবৃন্দ আশা করছেন অন্য গণ সমাবেশের চেয়ে কুমিল্লার গণসমাবেশ হবে সবচেয়ে বড়।

১০টি শর্তে স্থানীয় প্রশাসনের কাছ থেকে কুমিল্লায় গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। কিন্তু এর মধ্যে গত রাত থেকে অনেকেই পাটি-পলিথিন বিছিয়ে সেখানে বসে পড়েছেন রাত কাটানোর জন্য। অন্যান্য নেতা-কর্মীদের পাশাপাশি মহিলা দলের নেত্রীরাও টাউন হল মাঠে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন, কোনোরকম প্রতিবন্ধকতা তৈরির আগেই সমাবেশস্থলে চলে এসেছেন, গণসমাবেশ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা কুমিল্লাতেই অবস্থান নিবেন।

বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে গত মঙ্গলবার থেকেই কুমিল্লায় অবস্থান নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। স্থানীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে গণসমাবেশের প্রস্তুতি সম্পন্ন করছেন তারা।

বিএনপি নেতৃবৃন্দ বলছেন, কুমিল্লায় একটি বৃহৎ গণসমাবেশের লক্ষ্যে আমাদের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। সমাবেশ সফল করে, সরকার পতনের ডাক দিয়েই আমরা এখান থেকে ফিরবো। মানুষের স্রোত কুমিল্লামুখী আসতে শুরু করেছে। ২৬ নভেম্বর কুমিল্লায় জনসমুদ্র হবে।

এ দিকে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে কোনো পরিবহন ধর্মঘট থাকছে না। দলটির অন্যান্য বিভাগীয় গণসমাবেশের আগে বিভিন্ন দাবিতে পরিবহন ধর্মঘট ডাকা হলেও কুমিল্লায় কোনো ধর্মঘট ডাকা হবে না বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ। কুমিল্লায় বিএনপির এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপির বিভাগীয় সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT