উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত হন হাজারো বিএনপি নেতাকর্মী। যাত্রা শুরুর পর নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া।






