চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি সুষ্ঠু ভোট ব্যবস্থাকে ভয় পায়, তত্ত্বাবধায়কের দাবি অর্থহীন: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৭, জুন ২০২৩
রাজনীতি
A A
বিএনপি সমর্থকদের মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, জনগণের ভোট ও ভাতের জন্য শেখ হাসিনা সারাজীবন সংগ্রাম করেছে। বিএনপি সুষ্ঠু ভোট ব্যবস্থাকে ভয় পায়। কারণ তাদের নেতৃত্ব নেই। নিজেদের মধ্যে আস্থার অভাব। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অর্থহীন দাবি। তারা নিজেরাই জানে এটা অবাস্তব দাবি, কিন্দু তবুও তারা তাদের নেতাকর্মীদের বিভ্রান্ত করছে।

তিনি আজ ১৭ জুন বিকেলে কদমতলীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ঢাকা-৪ সংসদীয় আসনের (শ্যামপুর-কদমতলী থানা) ৭টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এই কথা বলেন।

তিনি বলেন, কোনো বহিশক্তির আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করা উচিৎ হবে না। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা চাপ প্রয়োগ করলে সেটা হবে রাজনৈতিক ও কুটনৈতিক শিষ্টাচার বর্হিভূত।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছেন। যুগান্তকারী উন্নয়নমূলক কাজ করে চলেছেন, যেটা বিশ্বোর ইতিহাসে বিস্ময়কর ঘটনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দক্ষ “যুবশক্তি” হয়ে যুবলীগ ভূমিকা রাখবে। তাই দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করতে সকল যুবলীগের ভাই-বোনদের তাগিদ দিচ্ছি।

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকে একটা মহল, স্বাধীনতা বিরোধী চক্র এদেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ষড়যন্ত্রে লিপ্ত। ঠিক যেসময় আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২৫০০ ডলারেও বেশি, ঠিক যখন এ দেশের মেহনতি মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হয়েছে, ঠিক তখন ঐ দেশবিরোধী চক্র সাধারণ মানুষের উন্নত ভবিষ্যতের স্বপ্ন ধুলিসসাত করতে উদ্যত হয়েছে। এই বঞ্চনার রাজনীতি প্রতিহত করবে যুবলীগ। যুবলীগ মাঠে-ঘাটে-রাজপথে ওদেরকে মোকাবিালা করতে জানে, আগেও করেছে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. কামরুল ইসলাম এমপি বলেন, আজকে গভীর ষড়যন্ত্র চলছে। একাত্তরে যেমন সমস্ত পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন সময় এসেছে শেখ হাসিনার নেতৃত্বে সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কারও অনুগ্রহে আমরা স্বাধীন হই নাই।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, মোঃ আসাদুজ্জামান সুমন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, হারুন অর রশিদ, নাজমুল হোসেন টুটুল, মুরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, সদস্য এ আর বাচ্চুসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

ট্যাগ: তত্ত্বাবধায়ক সরকারবঙ্গবন্ধুবিএনপিশেখ পরশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপকর্ম প্রকাশ করায় সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে হামলার পরিকল্পনা

পরবর্তী

হজ ও ঈদের তারিখ নির্ধারণে সৌদিতে চাঁদ দেখার আহ্বান

পরবর্তী
আকাশে চাঁদ ও তারার সাথে চাঁদ দেখার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ ও ঈদের তারিখ নির্ধারণে সৌদিতে চাঁদ দেখার আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের ছবি, প্রবেশদ্বার ও দর্শনার্থীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT