রাজনীতি

সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

ঢাকা শহরে শান্তিপূর্ণ রোড সিচুয়েশন, যানবাহন ও মানুষজন কম দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে ৪৮ ঘণ্টার হরতালের কারণে রাস্তাঘাটে যানবাহন ও মানুষজন কম দেখা যাচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে পাঁচ দফা অবরোধ করার পর এবার সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি।

পঞ্চম দফার অবরোধ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশনের ‘এক তরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।

রিজভী বলেন: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফার যে আন্দোলন চলছে, সেই এক দফার আন্দোলনের দাবিসহ গতকাল সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন একতরফা নির্বাচনে জন্য। সেই তফসিল ঘোষণার প্রতিবাদে আমি বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

বিষয়:বিএনপি হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…