চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতা টিকিয়ে রাখতে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়ছে, যত নির্যাতন হবে তত আন্দোলনের গতি বাড়বে।’

কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ তুলেছেন, এখন পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপির ৬০০ নেতাকর্মী গুম হয়েছেন। শীর্ষ নেতাসহ হাজারের ওপরে খুন, হাজারের ওপরে নেতাকর্মী কারাগারে বন্দী।

আর্থিকখাতে দুর্নীতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সরকার অর্থনীতিখাত খালি করে দিয়েছে, দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। বিচারবিভাগ ধ্বংস করে দিয়েছে। এ কারণেই রাজনৈতিক দলগুলো ১০ দফা ঘোষণা করেছে। ১০ দফার মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় বিএনপি।

যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে যৌথসভায় এইসব মন্তব্য করেন বিএনপির মহাসচিব। পরে সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ থেকে ২৬ জানুয়ারি ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT