চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার সেনাদের চোখ থেকে ঝরছে রক্ত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ন ২২, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে যুদ্ধ। এখনও এই লড়াই থামার কোন লক্ষণ নেই। এর মধ্যেই ইউক্রেন দাবি করেছে, ১টি রোগ রাশিয়ার সেনাদের ধ্বংস করে দিচ্ছে। এই রোগে আক্রান্ত হলে মানুষের চোখ থেকে রক্ত পড়ে। এছাড়াও প্রচণ্ড মাথাব্যথা ও বমি হতে থাকে। এই রোগের নাম ‘মাউস ফিভার’।

ইউক্রেনের প্রধান গোয়েন্দা দপ্তরের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ান ইউনিটগুলোতে ছড়িয়ে পড়েছে মাউস ফিভার। এই রোগের বেশ কয়েকটি উপসর্গের মধ্যে রয়েছে গুরুতর মাথাব্যথা, শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, সারা গায়ে ফুসকুড়ি এবং লাল-লাল ভাব, নিম্ন রক্তচাপ, চোখ থেকে রক্তপাত, বমি বমি ভাব এবং দিনে বেশ কয়েকবার বমি হওয়া।

এই রোগটি এক ধরনের স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণ এবং ইঁদুরের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কিত হওয়ায় এর নাম মাউস ফিভার। মূলত ইঁদুরের মলের মাধ্যমে ছড়ায় এই রোগ। যে সব এলাকায় ইঁদুরের মল থাকে, সেখানকার বাতাসে ছড়িয়ে পড়ে এই রোগের জীবণু। ওই সব স্থানে শ্বাস নিলে মানুষের শরীরে ঢুকে পড়ে এই রোগের জীবাণু।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগের দাবি, এই রোগের প্রাদুর্ভাবের বিষয়টি রাশিয়ান কমান্ডাররা প্রথমে উপেক্ষা করে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা এই রোগটিকে গুরুত্ব দিচ্ছে না। সেনাদের কাছ থেকে এই রোগের কথা জানার পর তারা বিষয়টিকে একটি অজুহাত বলেই ভাবে। ইউক্রেনের দাবি, বিষয়টি মোটেও তা নয়। ভালোভাবেই ছড়িয়েছে এই সংক্রমণ।

ট্যাগ: ইউক্রেনইউক্রেন-রাশিয়ার যুদ্ধইঁদুরমাউস ফিভাররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি ২, ২০২৬

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনে কত বড় ক্ষতির মুখে আইসিসি?

ফেব্রুয়ারি ২, ২০২৬

কূটনৈতিক উত্তেজনার মধ্যে বাংলাদেশের বরাদ্দ অর্ধেক কমাল ভারত

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ২, ২০২৬

এপস্টেইন সংশ্লিষ্টতার জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT